| বঙ্গাব্দ
ad728
ad728

গাজীপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৪

রিপোর্টারের নামঃ mamunarrashidnews
  • আপডেট টাইম : 10-04-2026 ইং
  • 5446 বার পঠিত
গাজীপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৪
ছবির ক্যাপশন: গাজীপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৪

গাজীপুরের টঙ্গীতে পূর্ব ও পশ্চিম থানা পুলিশ মাদক, ছিনতাইকারী, ধর্ষণ মামলার আসামি ও সন্দেহভাজনসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১০ এপ্রিল) টঙ্গী পুলিশ এই তথ্য নিশ্চিত করে জানায়, গত ২৪ ঘণ্টায় টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান দেশের একটি গণমাধ্যমকে বলেন, বিশেষ অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, বিভিন্ন মামলায় অভিযুক্ত ৬ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ চিতা নিউজ ২৪ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ